ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

তাহিরপুরে ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ধারণা ছড়িয়ে দিতে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত জ্ঞান বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্ম ভূমি আইন ও সেবা সম্পর্কে সচেতন হলে ভবিষ্যতে হয়রানি ও জটিলতা অনেকাংশে কমে আসবে।”

তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণে সবাইকে সরকারি নিয়ম মেনে অনলাইনের সুবিধা কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা কমিটি গঠনের প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

অপরাধ দমনে অনন্য অবদান: নেত্রকোণার শ্রেষ্ঠ এসআই মোশারফ হোসেন

মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেফতার ১ 

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা শহরের বিএনপি নেতারা।

সিলেট -সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার মু’খোমু’খি সং’ঘ’র্ষে নিহ’ত -২ 

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

১১

১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ’র চাউল বিতরণ

১২

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

বিশ্বজয়ের স্বপ্নে চীনের পথে পাবনার রাফিয়া।

১৪

জৈন্তাপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫

মান্দায় ‘পার্টনার’ প্রকল্পের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

১৬

KUDA” এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে

১৭

কোম্পানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৪

১৮

শিক্ষাঙ্গনের প্রিয় মুখ কুতুব উদ্দিনের আবেগঘন বিদায়।

১৯

ঈদের খরচ জোগাতে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

২০