তাহিরপুরে ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৩ মে ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুক মিয়া। এছাড়াও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সকল সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ।

এসময় চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত কার্ডধারীদের হাতে ভিজিএফের চাল তুলে দেওয়া হচ্ছে। এলাকার কোনো অসহায় ও দরিদ্র পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের সহায়তা নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

২

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

৩

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৫

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৬

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৭

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৮

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৯

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

১০

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১১

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১২

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১৩

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৪

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৫

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৬

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৭

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৮

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৯

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

২০