ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আযহা : শাহরুখ খান শান্তনু - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আযহা : শাহরুখ খান শান্তনু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান শান্তনু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও সম্প্রীতির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”

তিনি আরও বলেন, “তাহিরপুর উপজেলা সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে।”

সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান শান্তনু কুরবানীর পশু জবাই ও বর্জ্য অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্ধারিত স্থানে পশু কুরবানী এবং দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ঈদের সময় সবাইকে আইনশৃঙ্খলা মেনে চলতে হবে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে হবে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি তাহিরপুর উপজেলাবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

২

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

৩

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৫

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৬

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৭

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৮

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৯

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

১০

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১১

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১২

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১৩

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৪

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৫

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৬

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৭

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৮

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৯

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

২০