আবারও মহানুভবতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন ইসমাইল ভাই  - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও মহানুভবতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন ইসমাইল ভাই 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ 

তারিখটি ছিল ১৮ অক্টোবর ২০২৫ রাত ঠিক ২ টা বাজে নওগাঁ জেলা পুলিশের একটি টিম এলাকার একজন দালালের সহযোগিতায় বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নেয় রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের শ্রী আনারুল সিং এর ছোট সন্তান আদিবাসী উপজাতি সম্প্রদায়ের তরুণ ছেলে বিকাশ সিং কে। গরীব জনগোষ্ঠী প্রতিবেশীরা তখন ঘুমের ঘোরে। অশিক্ষিত পিতা-মাতা কিছু বুঝে ওঠার আগেই তাকে তোলা হয় পুলিশের গাড়িতে। পিতা দৌড়ে যায় স্হানীয় ওয়ার্ড মেম্বার এর কাছে। তিনি এসে তেমন কোন ফায়দা করতে পারেন নি। তাদেরকে বলা হয় সকালে থানায় আসতে। অতঃপর সেখানে উপস্থিত দালাল তাদের সাথে শুরু করে প্রতারণা আর সুযোগের সদ্ব্যবহার। গোমস্তাপুর থানায় গিয়ে ছেলেকে না পেয়ে ঐ দালালের কাছে গেলে সে বলে তোমার ছেলে পোরশা থানায় আছে। ঐ দালাল এবং একই গ্রামের আরও একজন দালাল সাথে নিয়ে যায় তার পিতাকে। পোরশা থানায় গিয়ে দালালেরা আনারুল সিং এর কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিলেও তেমন কোন কাজ না করেই ফিরে আসে। বিজ্ঞ আদালতে ছেলের চালান হয়ে যায়।

দালালেরা তার ছেলেকে ছাড়িয়ে আনতে পারবে বলে টাকা নিলেও পারেনি তার ছেলেকে ছাড়িয়ে আনতে। পরে তারা ঐ মামলা খেয়ে ফেলবে, নাম কাটিয়ে দিবে, তাদের কথিত নেতার (জনপ্রতিনিধি) সহযোগিতায় মামলা শেষ করে তার ছেলেকে মুক্ত করে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৮০/৯০ হাজার টাকা খেয়ে ফেলে। এদিকে পোরশা থানা পুলিশ তার ছেলে বিকাশ সিং এর বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলার সন্দিগ্ধ/তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে চার্জশিটে নাম দিয়ে দেয়। দালালেরা কয়েক মাস ধরে কোন কিছু না করায় আনারুল সিং দেনাগ্রস্হ হয়ে ভেঙে পড়ে এবং শেষমেষ দ্বারস্থ হন সাবেক ন্যায়পরায়ন পুলিশ কর্মকর্তা ও ছাত্রনেতা আগামী নির্বাচনে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান জননেতা জনাব মোঃ ইসমাইল হোসেন এর। তার কাছে সবকিছু খুলে বলেন এবং তার ছেলেকে বাঁচানোর আকুতি জানান আনারুল শিং। ইসমাইল হোসেন পোরশা থানায় মামলার আইও এর সাথে আলাপ করলেও যেহেতু চার্জশিট দেয়া হয়ে গিয়েছে এবং সময় থাকতে কেউ আসেনি বিধায় এখন আর কিছু করার নেই বলে জানান। তবে আর নতুন কোন মামলায় অহেতুক অন্তর্ভুক্ত করা হবে না বলে কথা দেন তারা। জনতার সেবক ইসমাইল ভাই নওগাঁ কোর্টে ঘুরে মামলার বিজ্ঞ আইনজীবী ও অন্যান্যদের সাথে পরামর্শ করে পরপর দুইটি মামলায় জামিন নিলেও দ্বিতীয় মামলায় জামিন নিয়ে জেলখানা হতে বের হবার সময় নওগাঁ জেলা ডিবি তাকে বিনা কারণে আবারো আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে কোন গুরুত্বপূর্ণ তথ্য না পেয়ে নওগাঁ সদর থানার একটি পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। জেলের বাসিন্দা আবার জেল জীবনে ফিরে যায়। অসহায় বাবা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তরুণ যুবক বিকাশ সিং আর ঐ দেয়ালের বাইরে বের হতে মনে হয় পারবে না এরকম ভাবতে থাকে। তার দুরন্তপনা আর খেলাধুলার স্বপ্নগুলো যেন মলিন হতে থাকে। গরীব পিতা-মাতা তাকে কি মুক্ত করতে পারবে? নানা প্রশ্ন নিয়ে চোখের নোনা জল প্রতিটি রাতের সঙ্গি হয়ে থাকে বিকাশের। বাবা দেখা করতে গেলে সে বলে, বাবা সবার জামিন হয় আমার জামিন কি হবে না? তুমি একটু দেখো। বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে অবশ্যই হবে, আমি বেঁচে থাকলে তোমাকে অবশ্যই মুক্ত করবো। আমার জীবন দিয়ে হলেও মুক্ত করবো। তুমি কোন চিন্তা করোনা। এদিকে এই ছোট্ট ছেলেটিকে ডিবি তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভাবায় ইসমাইল হোসেন কে। তিনি বিকাশের পিতা-মাতা ও আত্মীয় স্বজনের সাথে আলোচনা করেন এবং কৌশলগত কারণে সিদ্ধান্ত নেন এখুনি আবার জামিন ধরা যাবে না। থামতে হবে। ব্যপারটা নিয়ে ভাবতে হবে। তিনি সদর থানা এবং বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে মামলাটির তদন্ত এগিয়ে নিতে সহযোগিতা করেন এবং তদন্তে এই ছেলেটির বিরুদ্ধে মামলার ঘটনায় সংশ্লিষ্টতার কোন তথ্য পাওয়া না গেলে নিরপরাধ বিকাশের মুক্তির দাবি জানান। পরবর্তীতে মামলার দায় হতে অব্যহতি দিয়ে চার্জশিট দাখিল করেন নওগাঁ সদর থানা পুলিশ। যার ফলশ্রুতিতে আজ পুটআপ দিয়ে জামিনের ব্যবস্থা করলেন ইসমাইল হোসেন।

উপরোক্ত বিষয়ে বিশেষ আলাপকালে এক প্রশ্নের জবাবে জনাব ইসমাইল হোসেন বলছিলেন –

“এই নিরপরাধ মানুষগুলোর যারা ক্ষতি করেছেন তাদের উদ্দেশ্য দুটি কথা বলি, মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না। এলাকাবাসী জানেন যে, কতটা ক্ষতিগ্রস্ত এই মানুষটি। কোন অপরাধীর সাথে পরিচয় থাকা, আত্মীয়তা থাকা কিম্বা প্রতিবেশী হিসেবে কথা বলা নিশ্চয়ই দোষের নয়। তারপরও যাচাই বাছাই না করেই তিনটি মামলা, এক বছর হাজত বাস! এটা কি আসলে মেনে নেয়া যায়?”

বিভিন্ন নাটকীয়তা শেষে আজ ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখ নওগাঁ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে জেলগেটেই প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নেন আদিবাসী উপজাতি সম্প্রদায়ের এই বাবা। তাদের উপকার করতে পেরে মহান আল্লাহ পাক এর কাছে শুকরিয়া আদায় করেন জনাব ইসমাইল হোসেন। তিনি বলেন এই পরিবারটির হয়রানি, ভোগান্তি আর বিপদের কথা চিন্তা করে আমি তাদের সন্তানকে জামিনের জন্য উদ্যোগ নিয়েছি। একটি মামলায় অব্যহতি পাচ্ছে। অন্য মামলাগুলো থেকেও বেকসুর খালাস পাবে বিকাশ বলেই আমার বিশ্বাস”

তিনি বলেন, রহনপুর ইউনিয়নের প্রত্যেকটি পরিবার আমার আপনজন। তাদের সুখ দুঃখ ভালো-মন্দ বিপদ-আপদে আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ। তাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তার হাতকে শক্তিশালী করার জন্য, তার পাশে থাকার জন্য এবং ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের খেদমত করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানান জনাব ইসমাইল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

১

কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীকে বরণ

২

দিরাইয়ে হাইকোর্টের স্থিতাবস্থা আদেশের পরও জমিতে কাজ শুরুর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

৩

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বাড়াতে বাজেটে বরাদ্দের দাবি

৫

আবারও মহানুভবতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলেন ইসমাইল ভাই 

৬

নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে মিলল আরেকটি ককটেল

৭

নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন গড়তে জেসমিন প্রকল্পের প্রচারণা

৮

নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রনজিতের সীমান্ত এলাকায় সভা, যা জানা গেল

৯

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন বালুমহালের ইজারাদার

১০

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী সবুজ আলম।

১১

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১২

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

১৩

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

১৪

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

১৫

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

১৬

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

১৭

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

১৮

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

১৯

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

২০