ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া - আলোর সকাল
অনলাইন ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদের মূল কপি বাধ্যতামূলক—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সত্য নয়। নির্বাচন কমিশন (ইসি) এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং বর্তমান আইনেও এমন কোনো বিধান নেই।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নির্বাচন কমিশন সচিবের বরাতে একটি পোস্ট এবং একটি কথিত পত্রিকার কাটিং ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, চেয়ারম্যান পদে এইচএসসি এবং মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল করা হবে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি করে।

তথ্য যাচাই করে দেখা যায়, মূলধারার কোনো গণমাধ্যমে এমন সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা নির্দেশনা নেই।

এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা অনুযায়ী, ইউপি চেয়ারম্যান বা সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। ফলে বর্তমানে কার্যকর আইনে এইচএসসি, এসএসসি কিংবা স্নাতক পাস বাধ্যতামূলক নয়।

তবে গত ২২ জুলাই ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দেন। তবে এটি এখনো বিচারাধীন বিষয় এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আইন কার্যকর হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইকোর্টের রুল, বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশের আইন এবং আদালতের পূর্ববর্তী নির্দেশনা পর্যালোচনা করে প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অতএব, বর্তমানে ইউপি চেয়ারম্যান পদে এইচএসসি বা স্নাতক এবং সদস্য (মেম্বার) পদে এসএসসি সনদ বাধ্যতামূলক—এমন দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি ভুয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আলতাফ হোসেন

প্রাইভেট স্কুলে অভিভাবকদের প্রতি অবহেলার অভিযোগ: সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবি

অপরাধ দমনে সক্রিয় ভূমিকা: সুনামগঞ্জে আলোচনায় ওসি রতন শেখ পিপিএম

তাহিরপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শিশু বয়সে বিয়ের চেষ্টা, সুনামগঞ্জ আদালত এলাকা থেকে কিশোর-কিশোরীকে হেফাজতে নিল পুলিশ

সিলেটের কানাইঘাটে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন মিজ সুমাইয়া ফেরদৌস

সিলেটের কানাইঘাটে লোভাছড়া পাথরসহ গ্রেফতার-২

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমন্ত্রীকে ঐতিহ্যবাহী খাঁশিয়া পান-সুপারির মালা দিয়ে বরণ করলো ক্ষুদে শিক্ষার্থীরা

১০

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে — সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা আবুল খায়ের সজল আটক

১২

শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

১৩

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪

যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক 

১৫

তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

১৬

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

১৭

সাংবাদিক তুরাবের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হউক ডা. শফিকুর রহমান

১৮

সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল!বাংলাদেশে আমরা আর কোন ফ্যাসিবাদ চাই না: বিরোধী দলীয় নেতা

১৯

তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।

২০