কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত - আলোর সকাল
স্টাফ রিপোর্টার
৫ অগাস্ট ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সিলেটের কানাইঘাট উপজেলার লামাঝিংগাবাড়ি মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে।
মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোরতজা আহমদ। এসময় মাদ্রাসার সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এগুলো হলো- রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীরা “জুলাই গণঅভ্যুত্থান” এর চেতনা ও শহীদদের আত্মত্যাগ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ মাও. মোরতজা আহমদ সহ অন্যান্য শিক্ষকগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাও. মোরতজা আহমদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছে। এই চেতনাকে ধারণ করেই আমাদের শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” পরে প্রতিষ্ঠানের শিক্ষক মাও. আবু বকরের পরিচালনায় দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী:তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

বিশ্বম্ভরপুরে ইউএনওর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ 

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সন্তান জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে।

ধর্মপাশায় জলমহালের ইজারা না হওয়ায় সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত 

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ জনের কারাদণ্ড, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১০

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা নিরাপদ সড়ক ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

অটোরিকশা উদ্ধার করে অসহায় পরিবারের মুখে হাসি ফিরাল নওগাঁ জেলা পুলিশ

১২

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

১৩

সিলেটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে খনিজ সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা

১৪

টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা

১৫

সিলেট জেলা ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ২

১৬

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম

১৭

মৌলভীবাজারের এসআই ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত

১৮

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে দম্পতি গ্রেফতার

২০