চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ অক্টোবর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

ফয়সাল আজম অপু, সিনিয়র রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই কেজি কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়ে অবস্থিত এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালান। এ সময় সেখান থেকে দুই কেজি কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পলাতক ওই মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে হেরোইনগুলো মজুত করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দিয়েছিলেন বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে চোরাচালান ও সন্ত্রাসমুক্ত জেলা গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ, সঙ্গে পাঁচ লাখ টাকা নেওয়ার দাবি

১

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই নতুন শিক্ষককে ফুল দিয়ে বরণ।

২

ঝুলে পড়া লোহার সেতু বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা, ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা

৩

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

৪

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

৫

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

৭

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

৮

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সিতে মিলল ২ কেজি হেরোইন, পলাতক ব্যবসায়ী

৯

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

১০

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—শুভেচ্ছা জানালেন আক্তার হোসেন

১১

চাঁপাইনবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ১

১২

তাহিরপুরে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরেজমিন তদন্ত ও সুষম বাস্তবায়নের দাবি

১৩

তাহিরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

১৪

জাতীয় পরিচয়পত্রে ঢাকার ঠিকানা, ধনপুরে ভিজিডি কার্ডের দাবির ভিডিও ঘিরে প্রশ্ন

১৫

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট, থানায় জিডি

১৬

তাহিরপুরে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ ১৫ বছরের আরাফাত

১৭

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

১৮

গ্রেপ্তার এড়াতে প্রেস লেখা মোটরসাইকেল ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভোঁ-দৌড় 

১৯

শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা খাতুন ও টিআই আলমগীর হোসেনের শান্তি দাবি 

২০