চানপুর বাজারে চোর সন্দেহে দয়াল মিয়াকে আটকের সংবাদ বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন: পরিবারের দাবি - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চানপুর বাজারে চোর সন্দেহে দয়াল মিয়াকে আটকের সংবাদ বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন: পরিবারের দাবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর বাজারে চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটকের ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে দয়াল মিয়ার নাম জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দয়াল মিয়া ও তার পরিবার।

প্রতিবাদে বলা হয়, দয়াল মিয়াকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে চুরির ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি কোনো ধরনের চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। শুধুমাত্র অন্য একজনের বক্তব্যের ভিত্তিতে তাকে বাড়ি থেকে ডেকে এনে স্থানীয়ভাবে আটকে রাখা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

পরিবারের দাবি, দয়াল মিয়ার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে চোর হিসেবে উপস্থাপন করা তার ব্যক্তি, পরিবার ও সামাজিক মর্যাদার জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রতিবাদে আরও বলা হয়, আইন অনুযায়ী কোনো ব্যক্তি আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। তাই তদন্ত শেষ হওয়ার আগে দয়াল মিয়াকে চুরির সঙ্গে জড়িত হিসেবে প্রচার করা ন্যায়বিচারের পরিপন্থী।

দয়াল মিয়া ও তার পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, তদন্তে সত্য উদঘাটিত হলে দয়াল মিয়ার নির্দোষিতা প্রমাণিত হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০