জামগ্রামে 'মেসার্স কৃষি মিত্র'র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা  - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: মোঃ জাহাঙ্গীর আলম-রাজশাহী
২৫ মে ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা 

রাজশাহী’র বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম বাজারে কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি সেবা ও সঠিক কীটনাশক পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মেসার্স কৃষি মিত্র’।

আজ ২৪ মে (রবিবার) সন্ধ্যা ৭টায় জামগ্রাম হাইস্কুল মার্কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

কাঞ্চন মাহমুদের সার্বিক পরিকল্পনা ও আয়োজনে প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষকদের চাহিদামতো মানসম্মত কীটনাশক ও সুফল নিশ্চিত করতে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দোকানটির শুভ উদ্বোধন করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ. ন. ম. শামসুর রহমান মিন্টু।

উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জামগ্রাম অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের চাহিদা ছিল হাতের কাছে মানসম্মত কৃষি উপকরণ পাওয়া। ‘মেসার্স কৃষি মিত্র’ উদ্বোধনের ফলে স্থানীয় কৃষকদের আর দূর-দূরান্তে ছুটতে হবে না। সঠিক পরামর্শ ও গুণগত মানের কীটনাশক ব্যবহারের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদনে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মহসিন আলী, সভাপতি, তাহেরপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি। জাহাঙ্গীর আলম, আহ্বায়ক, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দল। আজিম আল আমিন, সদস্য সচিব, তাহেরপুর পৌর কৃষক দল। লালন মাহমুদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জামগ্রাম বিএম কলেজ।

এছাড়াও অনুষ্ঠানে জামগ্রাম এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত, অন্য ভাই আহত

সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। 

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন 

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা 

অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন  সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন ||

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মধ্যনগরের জনপ্রিয় নেতা আবুল বাশার তালুকদার

১০

হোয়াইক্যংয়ে সশস্ত্র হামলায় আহত দাদা ও নাতি; পরিবার নিয়ে বাঁচতে বৃদ্ধের আকুতি

১১

টেকনাফে র‌্যাব-১৫’র চিরুনি অভিযান অস্ত্র, গুলি ও ধারালো কিরিচসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা ‘গফুর’ গ্রেফতার

১২

জানাযার নামাজ সম্পন্ন: কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল

১৩

মোঃ সেলিম সাজ্জাদ আলোর সকাল  স্টাফ রিপোর্টার এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

১৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে, ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক

১৫

ব্যাংক ডাকাত” এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি : সারোয়ার ওয়াদুদ চৌধুরীর

১৬

সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের পোস্টমর্টেম নিয়ে ‘ব্যবসা’ বন্ধের দাবি ওসি রতন সেখের

১৭

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবির

১৮

আলোর সকাল মিডিয়া লিমিটেড-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মালু মিয়া

২০