সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে “মা সমাবেশ ” অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের অর্থায়নে এবং বে-সরকারি প্রতিষ্ঠান সুশীলন ধর্মপাশা শাখা আয়োজিত বৃহস্পতিবার (০৬ আগষ্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত “মা সমাবেশ” এ উপজেলার হলিদাকান্দা এবং বাহুটিয়াকান্দা এ দুটি গ্রামের গর্ভবতী মায়েরা অংশগ্রহণ করেন এবং গর্ভকালীন চেকআপ, ডায়াবেটিস, ব্লাডগ্রুপ টেষ্ট ও গর্ভকালীন এবং প্রসবোত্তর সময়ে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ ও সেবা নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হাসান পিয়াস উপস্থিত সেবা গ্রহণকারী গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, বাড়িতে নরমাল ডেলিভারি না করে উপজেলা সদর হাসপাতালের সহযোগিতা নেওয়ার জন্য প্রত্যেক গর্ভবতী মায়েদের উৎসাহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স জান্নাত আরা, মেডিকেল টেকনোলজিস্ট সাইফুন নূর শিহাব,
সুশীলন ধর্মপাশা উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল মালেক, কমিউনিটি মবিলাইজার পরশমণি, শোভা আক্তার, মনি আক্তার, পিআর লিডার সামিয়া আক্তার, হলিদাকান্দা ও বাহুটিয়াকান্দা গ্রামের গর্ভকালীন সেবা গ্রহীতা মহিলাগণ।
মন্তব্য করুন