সুনামগঞ্জ দিরাই প্রতিনিধি: হুমায়ুন কবির
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্যারিস মহানগর, ফ্রান্সের উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শত শত নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকদের দাবি, ফ্রান্সে যুবদলের ইতিহাসে এটি ছিল অন্যতম বৃহৎ আয়োজন।
প্যারিস মহানগর যুবদলের সভাপতি রাকিবুল হাসান রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আফজাল হোসেন রাজু, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সহসভাপতি সামসুল আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সাইফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার এবং ফ্রান্স বিএনপির সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাম সিপার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদলের সহসভাপতি জাকারিয়া আহমেদ ও শাহ ডালিম, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক জহির উদ্দিন, বিএনপি নেতা ফয়জুর রহমান, পর্তুগাল বিএনপির বেজা ডিস্ট্রিক্টের যুগ্ম সাধারণ সম্পাদক রতন মিয়া এবং বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সুহেল মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্যারিস মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি অলিউর রহমান, সহসভাপতি সুলেমান খান ও সুমন আহমেদ, ফ্রান্স যুবদলের প্রচার সম্পাদক দিলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, জুবের আহমেদ ও শরীফ আহমেদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাইদুল ইসলাম, যুবদলের সহপ্রচার সম্পাদক আবু সুফিয়ান ও জানে আলম, যুবদল সদস্য নুরুজ্জামান খান এবং প্যারিস মহানগর যুবদলের দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স যুবদল নেতা শিহাব তালুকদার, সুহেল আহমদ, জিয়া সংসদ পরিষদের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কবির সর্দার, মাহবুব তালুকদার, মুরাদ চৌধুরী, সালেহ আহমদ, সাজু আহমেদ, ফয়েজ উদ্দিন, ফাহিম রহমান, সাব্বির আহমেদ, আউয়াল, সিরাজ, ইয়াছিন, আহমেদ মুসা, জাহেদুল ইসলাম, নুর মোহাম্মদ, সায়েক আহমেদ, সানি, সায়মন, আব্দুল আহাদ, শাওন আহমেদ, মেহেদী হাসান জায়েদ, আব্দুল হাকিম, নাঈম আহমেদ, মামুন, সুরুক আহমেদ, জুমন আহমেদ, কয়েস, সুজন আহমেদ ও সোহাগসহ ফ্রান্স বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যারিস মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিমন তালুকদার।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ফ্রান্স বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের আয়োজকরা আয়োজন সফল করতে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন