বাগমারা'য় চাহিদার তুলনায় পাওয়া যাচ্ছে অর্ধেক মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন - আলোর সকাল
মোঃ জাহাঙ্গীর আলম: স্টাফ রিপোর্টার
২৮ জুন ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা’য় চাহিদার তুলনায় পাওয়া যাচ্ছে অর্ধেক মেগাওয়াট বিদ্যুৎ, লোডশেডিংয়ে অতিষ্ট জনজীবন

রাজশাহীর বাগমারা উপজেলায় বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের চাহিদা ও প্রাপ্তির মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় প্রতিদিনই দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্ধ্যাকালীন পিক আওয়ারে ৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ১৭ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে প্রায় ১৫ মেগাওয়াট ঘাটতি সৃষ্টি হচ্ছে, যা মোট চাহিদার প্রায় ৪৭ শতাংশ।

২৩ থেকে ২৭ জুন পর্যন্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, দিবা অফপিক ও সন্ধ্যাকালীন পিক—উভয় সময়েই বিদ্যুতের ঘাটতি অব্যাহত রয়েছে। অধিকাংশ দিনেই ১১ থেকে ১৫ মেগাওয়াট পর্যন্ত ঘাটতি থাকায় লোডশেডিংয়ের হার ৩৭ থেকে প্রায় ৪৭ শতাংশে পৌঁছেছে।
এদিকে নির্ধারিত লোডশেডিংয়ের বাইরে প্রায় প্রতিদিনই NLDC (National Load Despatch Center), ঢাকা কর্তৃক SCADA অপারেশনের মাধ্যমে বাগমারা ৩৩ কেভি লাইন ২০ থেকে ৩০ মিনিটের জন্য একাধিকবার বন্ধ রাখা হচ্ছে। এতে স্থানীয় বিদ্যুৎ অফিসের নির্ধারিত লোড ম্যানেজমেন্ট সূচি ব্যাহত হচ্ছে।
বিশেষ করে আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম চলাকালীন সময়েও হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে SCADA অপারেশনের মাধ্যমে ৩৩ কেভি লাইন একাধিকবার বন্ধ রাখা হয়েছে, যার প্রতিটি ধাপের স্থায়িত্ব ছিল প্রায় ২০ থেকে ৩০ মিনিট।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং আকস্মিক SCADA- ভিত্তিক লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

বিশ্বম্ভরপুরের সীমান্ত এলকায় ভারতীয় অবৈধ পন্যসহ আটক ২ মহিলা 

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

সিলেটের মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাফিকুল

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

১০

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

১১

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

১২

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

১৩

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

১৪

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১৭

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৮

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৯

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

২০