সাংবাদিক তুরাবের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হউক ডা. শফিকুর রহমান - আলোর সকাল
ডেস্ক নিউজ
২৬ জুলাই ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুরাবের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হউক ডা. শফিকুর রহমান

বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত কালে উপরোক্ত কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুরস্থ কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত ও দুআ করেন। তুরাবের পিতা দৈনিক সংগ্রাম সাবেক সংবাদতা ,বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতির কবর জিয়ারত করে উনার জন্যও দোয়া করেন,শহীদ সাংবাদিকের পরিববারের সাথে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান ,শহীদ তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুর ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জিয়ারত শেষে তিনি বলেন, “শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে।”
তার শাহাদাত কামনা করেন,সাংবাদিক হত্যার বিচার না হলে এদেশে সাহসী সাংবাদিক তৈরী হবে না,তিনি তুরাব হত্যার আসামী গ্রেফতার এবং বিচার শুরু না হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন।

​কবর জিয়ারতকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের,পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন
​এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল মুমিন ও বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আবু সাইদসহ স্থানীয় নেতা-কর্মীরা।

​উল্লেখ্য, তুরাবের কবর জিয়ারতের আগে বিরোধীদলীয় নেতা তাঁর মরহুম শ্বশুর ডা. আজিজুর রহমান,প্রবীন জামায়াত নেতা আব্দুল খালিক মহুরী ,সাহিত্যক কলামিস্ট আব্দুল হাকিম তাপাদার সহ অন্যান্যদের কবর জিয়ারত ও দুআ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

১০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

১১

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

১২

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

১৩

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

১৪

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

১৫

উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এম ইসলাম উদ্দিন

১৬

মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামীলীগের মিছিলের মামলায় ঘটনাস্থলে না থেকেও সাংবাদিক, যুবদল কর্মীসহ ২৩ জন আসামি

১৮

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

১৯

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

২০