সিলেট জেলা ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ২ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সিলেট
৪ অগাস্ট ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট জেলা ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ২

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি দল জেলার জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার পিস ইয়াবাসহ কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার মাহবুবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ছাল্লাইন গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। জব্দ করা নগদ অর্থসহ মোট ২ লাখ ২০ হাজার টাকা ইয়াবা বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সিলেট জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী:তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

বিশ্বম্ভরপুরে ইউএনওর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ 

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সন্তান জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে।

ধর্মপাশায় জলমহালের ইজারা না হওয়ায় সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত 

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক যুবক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৮ জনের কারাদণ্ড, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১০

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা নিরাপদ সড়ক ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

অটোরিকশা উদ্ধার করে অসহায় পরিবারের মুখে হাসি ফিরাল নওগাঁ জেলা পুলিশ

১২

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন

১৩

সিলেটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে খনিজ সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা

১৪

টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা

১৫

সিলেট জেলা ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ২

১৬

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম

১৭

মৌলভীবাজারের এসআই ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত

১৮

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে দম্পতি গ্রেফতার

২০