অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ হওয়া যুবকের ৮দিন পর মরদেহ উদ্ধার  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৮ মে ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ হওয়া যুবকের ৮দিন পর মরদেহ উদ্ধার 

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ হওয়া শওকত আলীর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। প্রায় ৮ দিন নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চর বাগডাঙ্গা সীমান্ত এলাকার পদ্মার চর থেকে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ঠুঠাপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। রবিবার সকালে তিনি জানান, সদর উপজেলার চরাঞ্চলে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে শওকত আলী আরও কয়েকজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা খবর পান, চর বাগডাঙ্গা এলাকার একটি চরে তার মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা গোপনে মরদেহ দাফনের চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহতের হাত, পা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতনের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

নিহতের ভাই কালু জানান, তার ভাই কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। শনিবার সকালে তারা জানতে পারেন, ভারতীয় ভূখণ্ডে তার মরদেহ পড়ে রয়েছে। পরে স্থানীয় দালালের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়। এরপর পুলিশ ও বিজিবি মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তিনি ভারতে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, অন্যান্য চোরাচালানকারীদের সঙ্গে শওকত আলী ৫০ হাজার টাকার বিনিময়ে একজোড়া গরু বাংলাদেশে আনার চুক্তিতে ভারতে প্রবেশ করেছিলেন।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০