আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
২৯ অগাস্ট ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে

আইডিয়াল ভিশন কলেজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জালালপুর, বাদাঘাটে অবস্থিত আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

‘Learn Today-Lead Tomorrow’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল ভিশন কলেজটি ইতোমধ্যে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরিচিতি লাভ করেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদনের ব্যবস্থাও রয়েছে।

কলেজের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিষয়ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে পাঠদান, নিয়মিত মাসিক টিউটোরিয়াল ও সাময়িক পরীক্ষা এবং শিক্ষার্থীদের ফলাফল ও উপস্থিতির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি, মাসিক টিউটোরিয়াল ও সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং সরকারি উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ রয়েছে।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে ইংরেজি ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের মাধ্যমে নির্ধারিত সিলেবাস সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার ওপর নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষেই মানসম্মত পাঠদানের মাধ্যমে ভালো ফলাফল নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসিক বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের আয়োজন করা হয়।

কলেজটির সহযোগী প্রতিষ্ঠান আইডিয়াল ভিশন একাডেমি-র সাফল্যও তুলে ধরেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আইডিয়াল ভিশন একাডেমি তাহিরপুর উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে এবং ২০২৫ সালে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। সেই ধারাবাহিকতা আইডিয়াল ভিশন কলেজেও ধরে রাখার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে নিয়মিত পাঠদান, পরীক্ষা, মূল্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আইডিয়াল ভিশন কলেজে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

📍 ঠিকানা: জালালপুর, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
📞 যোগাযোগ: ০১৯৩০-৩১৯৪৪৮, ০১৭১২-৩৫০৩২০২
EIIN: 140027

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

২

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৩

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

৫

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

৬

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

৭

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

৯

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

১১

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১২

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

১৩

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

১৪

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৬

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

১৭

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

১৮

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১৯

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

২০