নান্দাইলে "5 Zero +" ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে “ক্ষুধা, অপুষ্টি, শিশুশ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয়বহির্ভূত শিশু” নির্মূলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নান্দাইল উপজেলার উদং মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে সিংরইল পিএফএ এর আয়োজনে এবং নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়।
খেলাকে কেন্দ্র করে এলাকার শিশু ও যুবদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলার পাশাপাশি ক্যাম্পেইনের ৫টি বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচারগাঁও পিএফ এর প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদং মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক ফকির এবং উদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আচারগাঁও ঘাসফুল শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, আচারগাঁও ইউনিয়নের ফেসিলিটেটরগণ এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “5 Zero+” শিশুর সুন্দর ভবিষ্যৎ, আমাদের সম্মিলিত অঙ্গীকার।” তারা শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচের ধারা বর্ণনা করেন নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল হাসান রাকিব এবং আচারগাঁও ঘাসফুল যুব ফোরামের সভাপতি সারোয়ার জাহান। খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

২

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৩

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

৫

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

৬

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

৭

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

৯

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

১১

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১২

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

১৩

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

১৪

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৬

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

১৭

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

১৮

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১৯

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

২০