উন্নয়নের প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৭ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়নের প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আসুক—এই কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।”

তিনি আরও বলেন, “বাদাঘাট ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি সবসময় এলাকার উন্নয়নে কাজ করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব সমাজের কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে আব্দুল হেকিমের ব্যাপক পরিচিতি রয়েছে। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ মীমাংসা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে এলাকায় তার জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন অনেকে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাদাঘাট ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আব্দুল হেকিমের নামও এখন বেশ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। তার ঈদের শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় ভোটারদের মতে, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ ও উন্নয়নের প্রত্যয় নিয়ে মাঠে সক্রিয় থাকায় আব্দুল হেকিম আগামী নির্বাচনে একজন শক্ত অবস্থানের প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০