জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৫ নভেম্বর ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত

‎মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
‎
‎“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‎দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, কৃষক দল জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, মৎস্যজীবী দল জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ।
‎
‎এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে গ্রাম ও তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি হবে।
‎
‎তারা আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে। এ ধরনের ক্রীড়া উদ্যোগ শিশু-কিশোরদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১

মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন

২

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

৩

জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত

৪

সুনামগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী বদরুল শাহ

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী জালাল উদ্দিন

৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: দপ্তর সম্পাদক পদে প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, দপ্তর আধুনিকায়নের অঙ্গীকার

৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ, যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় সমর্থকরা

৯

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১১

বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ সবুজ আলমকে আবারও দেখতে চান সমর্থকরা

১২

বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী এনামুল হক এনাম, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দীন, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১৫

ফুলবাড়িয়ায় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মেলেনি সহায়তা, সন্ধ্যার পর অজানার উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা তরুণী

১৬

ময়মনসিংহে সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে প্রজন্ম দলের দোয়া ও খাবার বিতরণ

১৭

তাহিরপুরে অপুষ্টিমুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি মোবিলাইজেশন সভা

১৮

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত, সজিবুল হাসানকে সংবর্ধনা

১৯

ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আলী আহমদ

২০