তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১১ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.10.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

‘আমার ভিশন, তাহিরপুর উপজেলায় কেউ যেন নিরক্ষর না থাকে’—এই লক্ষ্য সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছেন সমাজসেবক নুরুদ্দিন। গত দুই মাস ধরে প্রতি শনিবার নিয়মিতভাবে শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধুলা ও খাবারের আয়োজন করে আসছেন তিনি।

এরই ধারাবাহিকতায় ১১ অক্টোবর রোববার আসরের নামাজের পর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি ক্লাস ও আনন্দঘন আয়োজন করা হয়। এতে শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ দেওয়া হয় এবং তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। শিশুদের মৌলিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং আনন্দমুখর পরিবেশে শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উদ্যোক্তা নুরুদ্দিনের উদ্যোগে এর আগে শিশুদের মধ্যে বই, খাতা-কলম ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। নিয়মিত সাপ্তাহিক ক্লাসের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি করার চেষ্টা চলছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাশার সমিতির সদস্য নুর আলী। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন জুনায়েদ আহমদ রাব্বেল, মহিউদ্দিন রাজন ও রাকিব।

সমাজসেবক নুরুদ্দিনের এই উদ্যোগের মূল ভাবনা হলো, আর্থিক অসচ্ছলতা কিংবা সুযোগের অভাবে কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত পাঠদান, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিশুদের জন্য আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি নিরক্ষরমুক্ত তাহিরপুর গড়ার প্রচেষ্টাও এগিয়ে নেওয়া সম্ভব।

উদ্যোক্তার প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় তাহিরপুর উপজেলার প্রতিটি শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে যাবে এবং কোনো শিশু নিরক্ষর থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

১

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

২

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

৩

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

৪

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

৫

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৬

পরানপুরে বিজিবি ক্যাম্পের পাশেই অবৈধ বালু উত্তোলন: নীরব ভূমিকায় প্রশাসন।

৭

রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি  প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা।।

৮

মেঘনায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম মাওলা গ্রেপ্তার

৯

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা –

১০

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর  মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ 

১২

শেরপুরের গারোপাহাড়ে আটকা শতাধিক বন্যহাতি, নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ

১৩

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৪

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

১৫

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

১৭

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

১৮

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

১৯

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

২০