তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ - আলোর সকাল
admin
১১ অক্টোবর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও নবম শ্রেণির এক ছাত্রীকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় কিছু ব্যক্তি। রোববার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে অভিযোগের সত্যতা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট ছাত্রী ও তাঁর মা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলনের মুখে বিদ্যালয়ের সভাপতি মো. শফিকুল ইসলাম প্রধান শিক্ষককে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন। তবে সভাপতির বক্তব্য অনুযায়ী, অভিযোগ যাচাই-বাছাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। অন্যদিকে প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁকে বহিষ্কার নয়, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। এ সময় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হয়। কিন্তু কিছুক্ষণ পর বহিরাগত কয়েকজন, স্থানীয় কিছু ব্যক্তি ও শিক্ষার্থীদের বাইরের একটি পক্ষ হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ করে।

তিনি আরও অভিযোগ করেন, বিক্ষোভে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তাহিরপুর উপজেলা পর্যায়ের নেতা হিসেবে পরিচিত তারেক ও রুমানসহ কয়েকজন নেতৃত্ব দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, বহিরাগতরা কেন বিক্ষোভ করেছে, সে বিষয়ে তিনি অবগত নন। বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে ওই নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে, সংশ্লিষ্ট নবম শ্রেণির ছাত্রী অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে। তার ভাষ্য, বহিরাগত কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে সে।

ছাত্রীর মা-ও অভিযোগ করেন, তাঁর মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

১

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

২

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

৩

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

৪

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

৫

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৬

পরানপুরে বিজিবি ক্যাম্পের পাশেই অবৈধ বালু উত্তোলন: নীরব ভূমিকায় প্রশাসন।

৭

রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি  প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা।।

৮

মেঘনায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম মাওলা গ্রেপ্তার

৯

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা –

১০

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর  মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ 

১২

শেরপুরের গারোপাহাড়ে আটকা শতাধিক বন্যহাতি, নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ

১৩

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন : করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৪

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

১৫

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

১৭

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

১৮

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

১৯

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

২০