তাহিরপুরে বড়ছড়া দুর্গামন্দির পরিদর্শনে ইউএনও রিপামনি দেবী, পূজা কমিটির হাতে সংসদ সদস্যের উপহার। - আলোর সকাল
শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে বড়ছড়া দুর্গামন্দির পরিদর্শনে ইউএনও রিপামনি দেবী, পূজা কমিটির হাতে সংসদ সদস্যের উপহার।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দেওয়া উপহার পূজা উদযাপন কমিটির সভাপতি রিংকু সরকার ও সাধারণ সম্পাদক নির্মল দাসের হাতে তুলে দেন ইউএনও।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তাহিরপুর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত দেবশ রায়, বড়ছড়া শুল্ক স্টেশনের সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদি হাসান উজ্জ্বল, জয়নাল আবেদীন, রাজু মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী কাদির মিয়া এবং পূজামণ্ডপের ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা মন্নান মাস্টার ও মাসুক মিয়া প্রমূখ। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ উৎসব আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে পূজা-অর্চনা। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং বিজয়া দশমীতে নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০