নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান ওসি আমিনুল ইসলামের - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান ওসি আমিনুল ইসলামের

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সকলের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়।

তিনি বলেন, “তাহিরপুর উপজেলা সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।”

ওসি মোঃ আমিনুল ইসলাম আরও বলেন, ঈদ উদযাপনের সময় সবাইকে আইনশৃঙ্খলা মেনে চলতে হবে এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে সচেতন থাকতে হবে। তিনি যানবাহনে সতর্কতার সঙ্গে চলাচল, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এছাড়াও তিনি কুরবানীর পশু জবাই ও বর্জ্য অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্ধারিত স্থানে পশু কুরবানী এবং দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সবশেষে তিনি তাহিরপুর উপজেলাবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০