সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা - আলোর সকাল
মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ।
৮ অক্টোবর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৫০ মিনিটে বেলকুচি উপজেলার চালা গ্যারেজ এলাকার আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ সিদ্দীক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ।

বক্তারা বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গুণীজন, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা বিভিন্ন আনন্দঘন ও মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন।

মেধাবী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ও উৎসাহ প্রদান করায় অভিভাবক ও শিক্ষার্থীরা খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন

১

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

৩

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৪

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৫

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৬

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৭

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৮

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৯

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

১০

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১১

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১২

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১৩

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৪

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৫

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৬

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৭

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৮

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৯

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

২০