যৌতুকের দাবিতে গৃহবধূ রেহানাকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি অভিযুক্ত - আলোর সকাল
নওগাঁ প্রতিনিধি
২২ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে গৃহবধূ রেহানাকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি অভিযুক্ত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় যৌতুকের দাবিতে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রতন ও শ্বশুর পলাতক রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ২০২২ সালের এপ্রিলে নওগাঁর বক্তারপুর এলাকার সোহেল রানার মেয়ে রেহানার সঙ্গে মহাদেবপুর উপজেলার সুলতানপুর এলাকার রতনের বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার সাধ্যমতো নগদ ১ লাখ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে ধুমধাম করে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠায়। তাদের সংসারে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বেকার স্বামী রতন ব্যবসার জন্য রেহানার পরিবারের কাছে অতিরিক্ত ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু দরিদ্র বাবার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় রেহানাকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (২২ মে) রাতে যৌতুকের টাকার দাবিতে রেহানার ওপর আবারও নির্যাতন চালায় স্বামী রতন। এ সময় তার মা জহুরা বেগমও এতে অংশ নেন। একপর্যায়ে শক্ত বাঁশ দিয়ে রেহানার মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তার ওপর চালানো হয় বেপরোয়া মারধর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১০

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১১

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১২

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৩

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৫

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৬

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৮

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৯

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

২০