শ্রীপুর উত্তর ইউনিয়নে যুবদল নেতা মো:আব্দুল কাদিরের মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা। - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর উত্তর ইউনিয়নে যুবদল নেতা মো:আব্দুল কাদিরের মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর  ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সম্ভাব্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন,বড়ছরা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল কাদির।
প্রার্থিতা ঘোষণার পর তিনি বলেন, জনগণের সেবা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ৩নং ওয়ার্ডের লাকমা, ট্যাকেরঘাট, বড়ছরা ও বরুঙ্গাছড়া গ্রামের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের কাঁচা সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
মো:আব্দুল কাদির বলেন, “আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করব। একজন সেবামূলক জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি, কর্মসংস্থান, যুব উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর ৩নং ওয়ার্ডজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ বাড়াচ্ছেন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন। তারা আশা করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দল-মতের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০