সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা  - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৯ জুন ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা 

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন( র) আস্তানার সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

‎সোমবার( ২৯) জুন উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের আয়োজিত প্রতিবাদ সভায়  সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ।

‎সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.) এর আস্তানার  সদস্য সচিব  হিসেবে আলম সাব্বির বিগত ৩২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। এবং এই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

‎কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

‎ভুক্তভোগী আলম সাব্বির বলেন, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল আস্তানার  অর্থ আত্বসাতের নামে  উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মাদক ব্যাবসায়ী ও মাদক সেবী হিসাবে  আখ্যায়িত করায় আমার দীর্ঘদিন সংবাদপেশা ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে। যারা আমার বিরুদ্ধে এসব করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

‎সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

‎সভায় উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া,ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ,দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি শফিকুল ইসলাম,দৈনিক এদিন প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০