সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: এলাকাবাসীর তীব্র আন্দোলনে স্কুল ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল। - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৪ নভেম্বর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: এলাকাবাসীর তীব্র আন্দোলনে স্কুল ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল।

 

রোকসানা পারভিন খুলনা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আহসানিয়া ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী সম্মিলিত আন্দোলনের মাধ্যমে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বিতাড়িত করেছেন। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অসদাচরণ, যৌন হয়রানি এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছিল। সর্বশেষ এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা ও শিক্ষকের অপসারণ চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে ও শিক্ষা অফিসে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা বা প্রতিকার মেলেনি।

প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে আজ বুধবার বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী একজোট হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। আন্দোলন তীব্র আকার ধারণ করলে তোপের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম তড়িঘড়ি করে বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত এলাকাবাসী ও অভিভাবকরা স্লোগান দিচ্ছেন এবং অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দিচ্ছেন।

এই বিষয়ে ক্ষুব্ধ এক অভিভাবক বলেন, “আমরা আমাদের সন্তানদের শিক্ষার আলো নিতে স্কুলে পাঠাই, কিন্তু শিক্ষকের রূপধারী এমন মানুষের কাছে আমাদের সন্তানরা নিরাপদ নয়। বারবার অভিযোগ করেও যখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তখন আমরা বাধ্য হয়ে আমাদের সন্তানদের রক্ষায় আন্দোলনে নেমেছি।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত কমিটির মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার করা হোক এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এমন অপরাধ করার সাহস না পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০