সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১২ জুন ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া (৪-৫) দিন বয়সী এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। দুই থানার পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এক ‘চিরুনি অভিযানে’ তথ্য-প্রযুক্তির সহায়তায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাওসার আহমেদ নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন বিকেলে ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করেন সিএনজি অটোরিকশা চালক কাওসার আহমেদ। তিনি শিশুটিকে ছাতক হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানায়। পরবর্তীতে শিশুটিকে দত্তক নিতে আইনিভাবে ১৩ জন ব্যক্তি আবেদন করেন। তবে গত ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র (ডিসচার্জ) ছাড়াই কাওসার আহমেদ শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে চম্পট দেন।

এর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অফিস ও পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাওসার ও তার স্ত্রী কল্পনা বেগম শিশুটিকে নিয়ে শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান করছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শান্তিগঞ্জ থানার এসআই নওবেল সরকার এবং ছাতক থানার এসআই ফজলে এলাহীর সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলার বাদউল্লাহপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে কাওসারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, ছাতকের কালারুকা বাজার এলাকায় কাওসারের নানার বাড়ি থেকে শুক্রবার ভোররাতে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নবজাতককে দত্তক প্রার্থী রোকসানা বেগমের তত্ত্বাবধানে পুনরায় ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন জানান, নবজাতকটিকে চিকিৎসা শেষে সমাজসেবা অফিসের দায়িত্বে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য দম্পতি নির্বাচন করতে একটি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুতই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতককে উপযুক্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১০

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১১

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১২

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১৩

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১৪

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৫

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৬

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৮

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৯

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

২০