ইউরোপ পাঠানোর নামে প্রতারণা: দোয়ারাবাজারের বউ-শ্বশুর চক্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
২২ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা: দোয়ারাবাজারের বউ-শ্বশুর চক্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মিরাস আলী (৬২) এবং তার ভাগিনার স্ত্রী, মৌলভীবাজার জেলার বাসিন্দা মাসুক মিয়ার মেয়ে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫)-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত মঙ্গলবার (১৯ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামির মধ্যে মো. মিরাস আলী সম্পর্কে রিমা আক্তার ওরফে রীশ আক্তারের মামা শ্বশুর বলে জানা গেছে।

মামলার বাদী ফারুক আহমদ, যিনি রনকেলী গ্রাম এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শ্বশুর-বউ পরিচয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তুলে ইউরোপ গমনেচ্ছুদের টার্গেট করে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। তারা ভুক্তভোগীকে জানায়, রিমা আক্তারের স্বামী এবং মিরাস আলীর ভাগিনা ইতালিতে অবস্থান করেন এবং সেখান থেকে লোক নেওয়ার কাজ করেন। আর দেশ থেকে পুরো কার্যক্রম পরিচালনা করেন তারা।

তবে তদন্তে উঠে এসেছে, রিমা আক্তার ওরফে রীশ আক্তারের সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক নেই। এরপরও মামা শ্বশুরের সঙ্গে মিলে এই প্রতারণা চক্র পরিচালনা করে আসছিলেন তিনি। এভাবে ভুক্তভোগী ফারুক আহমদের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে গত ২৬ এপ্রিল গোলাপগঞ্জ থানা-য় এ ঘটনায় সিআর-২২৯১/২০২৬ নম্বরে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

মামলার প্রাথমিক তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের আদেশে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিলেট জেলা পুলিশ-এর তত্ত্বাবধানে দ্রুত পরোয়ানা তামিল করে আসামিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে নজরুল জয়ন্তী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত

কোতোয়ালী থানার অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

উখিয়া ও টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পাঁচ অভিযানে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার

হাওরপাড়ের নতুন ইতিহাস: সিলেট বিভাগীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শাল্লার স্পর্শিতা

প্রেমের সম্পর্কের জেরে বিবাহ, জোরপূর্বক অন্যত্র বিয়ের চেষ্টার অভিযোগ

মহিষখলায় বিট পুলিশিং সভা, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা ওসির

ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: মামলা দায়ের, গ্রেপ্তার ২

তাহেরপুরে জমে উঠেছে পশুর হাট, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া-ভিড়

১০

টেকনাফের জাদীমুড়ার শীর্ষ ইয়াবা গডফাদার নাগুর ছেলে হেলাল আটক, সক্রিয় বিশাল ইয়াবা সিন্ডিকেট

১১

ভেড়ামারায় এসিল্যান্ডের অভিযান: অবৈধ মাটি কাটার গাড়ি জব্দ, পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

১২

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ ও শিক্ষিকা হত্যা প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত

১৩

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা সাবেক ছাত্রনেতা সুজন। 

১৪

মান্দায় নুরজাহান ব্রিকস অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

ইদুল আজহা উপলক্ষে কলকলিয়ায় ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন 

১৬

ক্যাডেট ছাত্রী দেবমিতা সরকারের উদাহরণ দিয়ে স্বপ্ন দেখতে বললেন ধর্মপাশার ওসি – সহিদ উল্যা

১৭

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নিরাপত্তার চাদরে অনুষ্ঠানস্থল, মাঠে ডিবি পুলিশের বিশেষ টিম

১৮

টেকনাফে দায়সারাভাবে ভূমি সেবা মেলা পালিত; বেলা ১১টায়ও ঘুমন্ত হ্নীলা ভূমি কর্মকর্তা!

১৯

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা: দোয়ারাবাজারের বউ-শ্বশুর চক্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০