টেকনাফে দায়সারাভাবে ভূমি সেবা মেলা পালিত; বেলা ১১টায়ও ঘুমন্ত হ্নীলা ভূমি কর্মকর্তা! - আলোর সকাল
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার
২২ মে ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে দায়সারাভাবে ভূমি সেবা মেলা পালিত; বেলা ১১টায়ও ঘুমন্ত হ্নীলা ভূমি কর্মকর্তা!

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে দায়সারাভাবে ভূমি সেবা মেলা পালনের অভিযোগ উঠেছে। মেলার সমাপনী দিনে ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশীলদার) আক্তারুল ইসলাম সেলিমকে অফিস কক্ষে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন সেবাপ্রার্থীরা। এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার শেষ দিনে অফিস প্রাঙ্গণে কাপড়, ফুল, বেলুন ও ফেস্টুন দিয়ে সাজসজ্জা করা হলেও সেবা কার্যক্রমে ছিল চরম অব্যবস্থাপনা। সকাল ১১টা পর্যন্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিস কক্ষে ঘুমিয়ে থাকায় সেবা নিতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করে ফিরে যান।

সেবাপ্রার্থী হোছন নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, “এসব শুধু লোক দেখানো আয়োজন। এই তহশীলদার প্রায় সময়ই দেরিতে অফিসে আসেন। এসে পান চিবাতে চিবাতে বসে থাকেন। টাকা ছাড়া কোনো কাজ করেন না।”

আরেক সেবাপ্রার্থী হ্নীলা আলী আকবরপাড়া এলাকার মুখতার আহমদ বলেন, “সকাল ১০টার আগেই অফিসে এসেছি। এখন ১১টা পেরিয়ে গেছে, অথচ তহশীলদার এখনো ঘুম থেকে ওঠেননি। অফিসের প্রধান কর্মকর্তা যদি এভাবে দায়িত্ব পালন করেন, তাহলে সাধারণ মানুষ কীভাবে সেবা পাবে?”

এ বিষয়ে টেকনাফ সাংবাদিক সমিতির আহ্বায়ক মমতাজুল ইসলাম মনু বলেন, “সকাল ১০টার দিকে ভূমি সেবা মেলা দেখতে এসে দেখি অফিস কার্যত অচল। ঘড়ির কাঁটা ১১টা ১০ মিনিট ছুঁইছুঁই, অথচ সহকারী ভূমি কর্মকর্তা তখনও ঘুমিয়ে। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ১৪ ডিসেম্বর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে আক্তারুল ইসলাম সেলিম যোগদানের পর থেকে অফিসে অনিয়ম বেড়েছে। নামজারি মামলা ও ভূমি উন্নয়ন কর পরিশোধে মানুষকে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আক্তারুল ইসলাম সেলিম বলেন, “আমি রুমের ভেতরে ছিলাম। ছেলেরা বাইরে ছিল। প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন।” পরে কিছুটা তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, “আমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার দায়িত্ব আপনাদের।” এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

২

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

৩

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

৪

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৫

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৬

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৭

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৮

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১০

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১১

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১২

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১৩

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১৪

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৫

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৬

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৭

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৮

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৯

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

২০