চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ - আলোর সকাল
বিশেষ প্রতিনিধিঃ ফয়সাল আজম অপু
২২ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। মনাকষা বিওপির টহলদল স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকানঘর তল্লাশি চালায়।

এসময় সেখান থেকে ভারতীয় ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, চলতি বছরে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ২ জন আসামিসহ ভারতীয় ৪০৮ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ২৬১ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯১৮ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ এবং ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।

এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সকল প্রকার অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে দুর্গম সীমান্ত এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

২

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৩

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৪

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৫

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৭

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৮

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৯

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১০

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১১

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১২

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৩

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৪

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৫

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৬

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৭

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৮

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৯

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

২০