কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত - আলোর সকাল
মুফিজুর রহমান নাহিদ
২৫ মে ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সিলেটের কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার সালমান নূরে আলম ও থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার (২৪ মে) দিনভর জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল ও বিশেষ ফোর্স অংশগ্রহণ করে। থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মহড়া কানাইঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে পরিচালিত হয়।

 

মহড়ায় পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন।

 

বিশেষ করে ঈদকে কেন্দ্র করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও রাত্রীকালীন টহল জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

 

এ বিষয়ে কানাইঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালমান নূরে আলম বলেন,পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উপহার দিতে চাই।

 

থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ।

 

তারা মনে করেন- পুলিশের নিয়মিত মবিলাইজেশন মহড়া, টহল ও নজরদারি বৃদ্ধির ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।

 

কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে সকলকে আইন মেনে চলা, গুজবে কান না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাট থানা পুলিশ এর উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত

সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত, অন্য ভাই আহত

সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। 

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন 

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

জামগ্রামে ‘মেসার্স কৃষি মিত্র’র উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় পৌঁছাবে আধুনিক কৃষি সেবা 

অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘পর্যটন  সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন ||

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মধ্যনগরের জনপ্রিয় নেতা আবুল বাশার তালুকদার

১০

হোয়াইক্যংয়ে সশস্ত্র হামলায় আহত দাদা ও নাতি; পরিবার নিয়ে বাঁচতে বৃদ্ধের আকুতি

১১

টেকনাফে র‌্যাব-১৫’র চিরুনি অভিযান অস্ত্র, গুলি ও ধারালো কিরিচসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা ‘গফুর’ গ্রেফতার

১২

জানাযার নামাজ সম্পন্ন: কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল

১৩

মোঃ সেলিম সাজ্জাদ আলোর সকাল  স্টাফ রিপোর্টার এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

১৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে, ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক

১৫

ব্যাংক ডাকাত” এস আলমের সহযোগীদের গ্রেফতারের দাবি : সারোয়ার ওয়াদুদ চৌধুরীর

১৬

সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের পোস্টমর্টেম নিয়ে ‘ব্যবসা’ বন্ধের দাবি ওসি রতন সেখের

১৭

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম আবির

১৮

আলোর সকাল মিডিয়া লিমিটেড-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মালু মিয়া

২০