জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের - আলোর সকাল
শাহেদুর রহমান জৈন্তাপুর প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

 

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, অতিরিক্ত ক্লাস ও অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২ ঘটিকাশ জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন। দুপুরে থানায় পৌঁছালে মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জেলা প্রশাসক থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদ, চারিকাঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমেদ । অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি বাবা-মা, পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সর্বোপরি আল্লাহর রহমত রয়েছে। তাই কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন প্রাপ্য।

তিনি বলেন, যারা এবার সংবর্ধনা পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সংবর্ধনা না পাওয়া মানে ভবিষ্যতে সফল হওয়া যাবে না—এমন নয়। চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করলে তারাও সফল হতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, পড়াশোনা করতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে। কিছুদিন পড়াশোনা করে আবার কিছুদিন না করে ভালো ফলাফল করা সম্ভব নয়। যে শিক্ষার্থী যে ট্রেড বা বিষয়ে আছে, তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

জৈন্তাপুরের শিক্ষার ফলাফল আরও ভালো করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৪০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে বসে ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে হবে।

তিনি উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এবং দাখিল মাদ্রাসার প্রিন্সিপালদের নিয়ে বৈঠক করে প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

শিক্ষক সংকট থাকা প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ম্যানেজিং কমিটির মাধ্যমে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী সরবরাহ, নিয়মিত ও অতিরিক্ত ক্লাস নেওয়া এবং অনিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভায় জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন দপ্তরের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

১০

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

১১

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১২

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১৩

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১৪

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৫

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৬

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৮

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৯

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

২০