রহনপুর রেলস্টেশনে আম ব্যবসায়ী-মাদক কারবারিদের দ্বন্দ্বে উত্তেজনা ও ভাঙচুর  - আলোর সকাল
মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রহনপুর রেলস্টেশনে আম ব্যবসায়ী-মাদক কারবারিদের দ্বন্দ্বে উত্তেজনা ও ভাঙচুর 

‘আহত ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে পাথর নিক্ষেপ, ভাঙল কাচ’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনের শান্তিপাড়ায় আম ব্যবসায়ী ও মাদক কারবারিদের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল দিনভর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় হামলা, আহত এবং হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে আম ব্যবসায়ী ও মাদক কারবারিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। ইউএনওর ভাষ্য অনুযায়ী, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকাকালে মাদক কারবারিরা আম ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। এ সময় এক আম ব্যবসায়ী আহত হন।

পরে আহত ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হলে পথিমধ্যে বিভিন্ন দিক থেকে রেললাইনের পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ইউএনও জানান, নিক্ষেপ করা একটি পাথর গাড়িতে আঘাত করলে গাড়ির একটি কাচ সামান্য ভেঙে যায়।

ঘটনাটি কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ইউএনও মোঃ জিল্লুর রহমান বলেন, পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ইউএনও ঘটনাস্থল থেকে চলে আসার পর আম ব্যবসায়ীদের আরও কয়েকজনের ওপর মাদক কারবারিরা হামলা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে শান্তিপাড়া ও আশপাশের এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোমস্তাপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, “রাতের ঘটনার পর আপাতত দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনায় এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

১

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

২

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৩

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৪

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৫

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

৬

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

৭

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

৮

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

৯

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১০

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১২

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৩

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৪

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৫

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৬

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ডেঙ্গু আক্রান্ত ১১১ জন

১৭

ফুলবাড়িয়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

১৮

সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সভা

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, পরে জানলেন বিয়ে

২০