সিলেটের কানাইঘাট সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার - আলোর সকাল
মুফিজুর রহমান নাহিদ
১ জুন ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের কানাইঘাট সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

কানাইঘাট সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
কানাইঘাট সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিলেটের পুলিশ সুপার এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে অদ্য ০১/০৬/২০২৬ তারিখ রাত ০২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা রাতাছড়া সীমান্ত এলাকায় এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করাকালে মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেনের বসতঘরের নিকট পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি ০২টি প্লাস্টিকের বস্তা ফেলে সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বস্তা দু’টি তল্লাশি করে
(ক) ০১টি প্লাষ্টিকের বস্তায় ভর্তি ১০০ (একশত) বোতল Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup, ESkuf,
(খ) অপর ০১টি প্লাষ্টিকের বস্তায় ভর্তি ৫০ (পঞ্চাশ) বোতল Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup, ESkuf যাহার প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup, ESkuf 100ml Manufactured in India By:LABORATE PHARMACEUTICALS INDIA LIMITED লেখা উদ্ধার পূর্বক জব্দ করেন । উদ্ধারকৃত সিরাপের পরিমাণ ১৫ লিটার এবং আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা। স্থানীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদে ঘটনায় পলাতক আসামী ১) সাদ্দাম হোসেন ওরফে বাট্টি সাদ্দাম (৪০), পিতা- আব্দুর রহিম এবং ২) এমরান উদ্দিন (৩০), পিতা- শফিকুর রহমান, উভয় সাং-দনা রাতাছড়া,থানা-কানাইঘাট, জেলা-সিলেটদ্বয়সহ অজ্ঞাতনামা ১/২ জনের সম্পৃক্ততা জানা যায়। আসামীরা পরস্পর যোগসাজশে ভারতীয় তৈরী কোডিনযুক্ত সিরাপ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।এ ঘটনায় কানাইঘাট থানার মামলা নং-১, তারিখঃ ০১/০৬/২৬, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি-১৪(গ)/৪১ রুজু করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযানসহ মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার

ঈদের আনন্দ ভাগাভাগি: গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বোরহান উদ্দিন সোসাইটি।

সিলেটের কানাইঘাট সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

তাহিরপুরে আঙ্গুর হত্যা মামলার এক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এসআই নাজমুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

কুরকান্দি গ্রামে মানবকল্যাণে কাজ করতে “আলোর পথে” সংগঠনের নতুন কমিটি গঠন

জামালপুরের ইসলামপুরে গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিএনপি একাদশ চ্যাম্পিয়ন

তাহিরপুরে ঈদুল আযহা উপলক্ষে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন

মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হোক

১০

ঈদের জামাতের পর শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১১

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম সাদ্দাম

১২

দিরাই-শাল্লাবাসিসহ দেশবাসিকে অশোক তালুকদারের ঈদুল আযহার শুভেচ্ছা।

১৩

উন্নয়নের প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হেকিম

১৪

চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন 

১৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন মোঃ মানিক মিয়া

১৬

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী সৈয়দ সাইফুল ইসলাম

১৭

ঈদের ছুটিতেও জনগণের সেবায় ব্যস্ত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী

১৮

উত্তর বংশীকুন্ডায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আবেগময় বার্তা চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেনের

১৯

ঈদুল আজহা উপলক্ষে বড়দল উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শুভেচ্ছা বার্তা ও সামাজিক অঙ্গীকার ঘোষণা

২০