তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
২৭ অগাস্ট ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন নৌঘাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টাকা আদায় এবং রসিদ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।

বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

জুনাব আলী বলেন, এর আগে উপজেলার বিভিন্ন নৌঘাটের নৌশ্রমিক ও নৌকার মালিকরা অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে সরকারি নির্ধারিত হার অনুযায়ী টাকা আদায় এবং আদায়কৃত অর্থ রসিদের মাধ্যমে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। আলোচনার পর নৌধর্মঘট প্রত্যাহার করা হলেও বাস্তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন ঘাটে খাস কালেকশন, টোল-ট্যাক্স এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত হারের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছিল। সরকারি নির্ধারিত হারের বাইরে কোনো অর্থ আদায় না করার পাশাপাশি প্রত্যেক আদায়ের বিপরীতে রসিদ দেওয়ার সিদ্ধান্তও হয়েছিল।

কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে রসিদ ছাড়াই টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন জুনাব আলী। তার ভাষ্য, পুলিশ ঘাটে অবস্থান করলে নির্ধারিত হারে টাকা নেওয়া হলেও পুলিশ চলে যাওয়ার পর আবার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “রসিদের মাধ্যমে টাকা আদায় করা হলে অনিয়ম ও অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ থাকবে না। একজন ব্যক্তি যত টাকা দেবেন, তার সমপরিমাণ টাকার রসিদ পাবেন। কিন্তু এখন রসিদ ছাড়াই টাকা নেওয়া হচ্ছে।”

জুনাব আলী আরও বলেন, এ বিষয়ে একাধিকবার অভিযোগ করার পর পুলিশ ঘাটগুলোতে অভিযান বা পরিদর্শন করেছে। তবে পুলিশ চলে যাওয়ার পর পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুধু সতর্কতা নয়, মামলা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনারও দাবি জানান তিনি।

জুনাব আলী বলেন, সরকারি নির্ধারিত হারের বাইরে কোনো ধরনের টাকা আদায় বন্ধ করতে হবে এবং প্রতিটি আদায় রসিদের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নৌঘাটে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি দ্রুত বন্ধ করা না গেলে সাধারণ নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের ভোগান্তি আরও বাড়বে।

এ সময় তিনি সরকারি নির্ধারিত হার বাস্তবায়ন, রসিদের মাধ্যমে টাকা আদায় এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

তাহিরপুরের নৌঘাটে সরকারি রেটের বাইরে টাকা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

টাঙ্গুয়ার হাওরে পর্যটক নিখোঁজ, তিন ঘণ্টা পর উদ্ধার মরদেহ

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

১০

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

১১

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

১২

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

১৩

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১৪

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১৫

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১৬

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৭

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৮

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

২০