সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া জয়বাংলা বাজারে পুলিশ সূত্রে জানা যায় (৪)পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাজার কমিটি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের পুলিশি হেফাজতে নেয় টেকেরঘাট পুলিশ ফাঁড়ি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের মৃত মহর আলীর ছেলে মো. আছাহাব (৫৫) এবং পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বাসিন্দা মৃত যতীন্দ্র রায়ের ছেলে সুব্রত রায় (৩৫)। আছাহাব একজন প্রতিবন্ধী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও বাজার কমিটি জানায়, আটক দুজন বড়ছড়া জয়বাংলা বাজারে মোরগের ব্যবসা করেন। তাঁদের বিরুদ্ধে মোরগ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাজার কমিটি তাঁদের আটক করার পর পুলিশকে খবর দেয়। খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরফিন ঘটনাস্থলে পৌঁছে তাঁদের পুলিশি হেফাজতে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরফিন জানান, আটক দুজনকে থানায় পাঠানো হয়েছে।
মন্তব্য করুন