মাদকমুক্ত বানিয়াচং চাই: সুস্থ সমাজ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত বানিয়াচং চাই: সুস্থ সমাজ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ কাউছার মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:

‘মাদক নয়, সুস্থ জীবন চাই, মাদক নয়, সুন্দর ভবিষ্যৎ চাই’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শুরু হয়েছে মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক আন্দোলন। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার প্রত্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সচেতন তরুণরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাদকমুক্ত বানিয়াচং চাই’ নামে একটি লোগো ও প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। লোগোটির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বানিয়াচং গড়ার স্বপ্ন তুলে ধরা হয়েছে। প্রচারণাটি ঘিরে স্থানীয় তরুণ ও সচেতন মহলের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে তরুণদের স্বাভাবিক জীবন, শিক্ষা, কর্মসংস্থান ও পারিবারিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সময় থাকতেই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

উদ্যোক্তারা জানান, তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য তিনটি—‘সুস্থ সমাজ, নিরাপদ তরুণ, সমৃদ্ধ বানিয়াচং’। শুধু প্রচারণা নয়, তরুণদের সচেতন করা, মাদকের কুফল সম্পর্কে মানুষকে জানানো এবং মাদকবিরোধী সামাজিক ঐক্য গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তারা মনে করেন, মাদকমুক্ত বানিয়াচং গড়তে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ। মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগও নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব, সামাজিক সংগঠন ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা।

তাদের প্রত্যাশা, সম্মিলিত সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে একদিন মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ বানিয়াচং গড়ে উঠবে।

তাদের প্রত্যাশা একটাই—মাদকের অন্ধকার নয়, তরুণ প্রজন্ম গড়বে আলোকিত বানিয়াচং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

১

কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায়!

২

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার 

৩

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: এলাকাবাসীর তীব্র আন্দোলনে স্কুল ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল।

৪

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, নগদ অর্থ ও খাদ্যসহায়তা পুনর্বাসনে ঢেউটিন দেওয়ার আশ্বাস ইউএনওর

৫

দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

৬

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৭

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

৮

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

৯

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

১০

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

১১

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

১২

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

১৩

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৪

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৫

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১৬

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১৭

গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী  রিনা রানী মধু নেই

১৮

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন 

১৯

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

২০