বর্তমান সময়ে সাংবাদিকতা: সত্যের পথে ঝুঁকি, অপপ্রচার ও প্রতিরোধের লড়াই - আলোর সকাল
মোঃ আঃ মান্নান
১৬ মে ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সময়ে সাংবাদিকতা: সত্যের পথে ঝুঁকি, অপপ্রচার ও প্রতিরোধের লড়াই

বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। প্রতিদিন অসংখ্য সংবাদ, মতামত ও তথ্য মানুষের হাতে পৌঁছে যাচ্ছে মুহূর্তেই। এই প্রবাহের কেন্দ্রে রয়েছেন সাংবাদিকরা—যারা সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অন্যায় ও জনগণের সমস্যা তুলে ধরে রাষ্ট্র ও সমাজকে সচেতন করার দায়িত্ব পালন করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সাংবাদিকদের সেই দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হামলা, মামলা, অপপ্রচার ও প্রাণহানির মতো ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে অনুসন্ধানী সংবাদ প্রকাশ কিংবা দুর্নীতির চিত্র তুলে ধরার কারণে সাংবাদিকদের ওপর শারীরিক হামলার ঘটনা বাড়ছে। অনেক সময় প্রভাবশালী মহল সত্য প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, মিথ্যা মামলা দায়ের কিংবা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তাদের পেশাগত ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

শুধু তাই নয়, অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণও হারিয়েছেন। কেউ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন, কেউ আবার দুর্বৃত্তদের রোষানলে পড়ে চরম মূল্য দিয়েছেন। এসব ঘটনা শুধু একজন সাংবাদিকের ক্ষতি নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য বড় হুমকি।

একজন সাংবাদিক সমাজের দর্পণ। তিনি জনগণের ভাষা রাষ্ট্রের কাছে পৌঁছে দেন এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

আজ প্রয়োজন সাংবাদিকদের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতা, মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করা। একইসঙ্গে সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়।

সত্যের পথ কখনও সহজ নয়। তবুও সাংবাদিকরা কলম হাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। কারণ তারা বিশ্বাস করেন—একটি সচেতন সমাজ, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র এবং একটি মানবিক বাংলাদেশ গঠনে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার বিকল্প নেই।

মোঃ আঃ মান্নান, উপ-মহাসচিব,

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০