ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা   - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: সেলিম সাজ্জাদ
১৭ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা  

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন মাসকান্দা মৌজায় রাস্তা নির্মাণের নামে বসতভিটার জমি দখলের অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছেন একটি ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তারা ময়মনসিংহ সদর সিনিয়র সিভিল জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী হাজেরা খাতুন, ঝর্ণা খাতুন, নাজমা বেগম ও নূরজাহান বেগম জানান, তাদের পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত ১০ শতাংশ জমির মধ্যে প্রায় ৭ শতাংশ রাস্তা নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

বাদীদের দাবি, মাসকান্দা মৌজার এসএ ৮৬ নং খতিয়ান ও বিএস ৪৯৭ নং খতিয়ানের ২৭৮৭ দাগভুক্ত জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে আছেন। বিবাদীদের ওই জমিতে কোনো স্বত্ব বা দখল না থাকা সত্ত্বেও জোরপূর্বক রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে মোকাবিলা বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার বলছে, “আমাদের বসতভিটার জমি থেকে রাস্তা করা হয়েছে। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, তবে জমির যথাযথ ক্ষতিপূরণ চাই।”

বর্তমানে আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও প্রয়োজনীয় প্রতিকার চেয়ে মামলা চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১০

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১১

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১২

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৩

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৪

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৬

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৭

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৮

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

২০