সুনামগঞ্জের ধর্মপাশায় ১৬ মে (শনিবার) সন্ধ্যা পৌনে ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মো: ছিদ্দিকুর রহমানকে (৪৮) পাঁচ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মো: মোহন মিয়াকে (৩৯) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
ইউএনও জনি রায় বলেন, এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন