সুনামগঞ্জের ধর্মপাশায়”কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পার্টনার কংগ্রেস -২০২৬ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্টিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত কৃষি উপপরিচালক মোঃ নাজমুল কবির। পরিচালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো: চঞ্চল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত। তিনি কৃষি বিষয়ে স্বাভাবিক তথ্য কৃষক ও কৃষাণীদের মাঝে তুলে ধরেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশার কৃষক মো: আব্দুল আজিজ, এনজিও প্রতিনিধি কারিতাস বাংলাদেশ এর এস আর এম সৌরভ, সাংবাদিক মো: সেলিম আহম্মেদ, রাজু ভুইয়া, এমারুল হক প্রমুখ।
কৃষাণ কৃষাণীর সামনে ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত কৃষি কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ধান, সবজী কিভাবে করবেন, প্রর্দশনী প্লট, জৌবসার, বীজ ও রোপন, পাশাপাশি হাওরাঞ্চলে কৃষি গুরত্ব ও করণী। কৃষি স্কুলগুলোকে আরও শক্তিশালী করতে হবে, কৃষক ও কৃষাণীদের উপস্থিত ও অংশগ্রহণের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন কার্যক্রম প্রর্দশনী সহ উপস্থাপনা করা হয়।
মন্তব্য করুন