কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

রোকসানা পারভিন খুলনা।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় পরিবারকে এক সপ্তাহ ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মান্দার তোলা নামক স্থানে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। অবরুদ্ধ পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠলেও এখনো মেলেনি কোনো প্রতিকার। স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন— ‘মানবতা আজ কোথায়?’

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার তোলা এলাকার ওই বাসিন্দা ও তার পরিবার দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমির ওপর দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করে আসছিলেন। কিন্তু অতি সম্প্রতি ওই জমির ওপর কুদৃষ্টি পড়ে স্থানীয় কথিত ভূমি দস্যু মজিদ সরদার ও তার বাহিনীর। তারা জমিটি অবৈধভাবে দখলের পাঁয়তারা শুরু করে।

এরই ধারাবাহিকতায়, গত এক সপ্তাহ ধরে মজিদ ও ফারুক ও তাদের বাহিনীর সদস্যরা ওই পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং তাদের অবরুদ্ধ বা গৃহবন্দী করে রাখে। ঘর থেকে বের হলেই তাদের ওপর হামলা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ফলে এক সপ্তাহ ধরে চরম খাদ্যসংকট ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি এই পথ ব্যবহার করছে। কিন্তু মজিদ ও ফারুক তাদের বাহিনীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত এই অসহায় পরিবারটিকে উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে জানতে অভিযুক্ত মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারটি এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নিজেদের জানমালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিমগঞ্জ উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

২

চাঁদপুরে বিএনপির সিদ্ধান্ত: ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে সভাপতি-সম্পাদকদের

৩

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৪

সুন্দরবনে শ্রমজীবীদের নির্ভয়ে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিতের দাবিতে গাবুরায় ব্যতিক্রমী মানববন্ধন।

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুর উপজেলা যুবদলের আনন্দ র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান

৬

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৮

অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো’— ইউএনও

৯

সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

১০

টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান – বৃক্ষরোপণ

১১

তাহিরপুরের পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধের ঘোষণা ইউএনওর

১২

তাহিরপুরে প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ, সঙ্গে পাঁচ লাখ টাকা নেওয়ার দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই নতুন শিক্ষককে ফুল দিয়ে বরণ।

১৪

ঝুলে পড়া লোহার সেতু বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা, ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা

১৫

১০০ টাকার মানবিক সহায়তা ঘিরে ৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ, প্রতিবাদ চেয়ারম্যানের

১৬

কাকে ভোট দিলাম’ বলা নারীকে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আটক

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

১৮

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৯

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার

২০