কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

রোকসানা পারভিন, খুলনা: সাতক্ষীরার কালিগঞ্জে নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মহৎপুর কল্যাণ সংস্থা। বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নেওয়া নারীদের তৈরি পণ্য বাজারজাত ও প্রচারের লক্ষ্যে ‘স্বপ্নবুনন’ নামে একটি অফিসিয়াল পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত রোববার বিকেল ৪টায় মহৎপুর কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে পেজটির উদ্বোধন করা হয়। এলাকার নারীদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংস্থার সভাপতি ও কর্মকর্তারা।

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে তৈরি বুটিকস, হ্যান্ড প্রিন্টিং, ব্লক, বাটিক ও হাতের নকশার বিভিন্ন পণ্য ‘স্বপ্নবুনন’ পেজের মাধ্যমে বাজারজাত ও প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ওড়না, শাড়ি, চাদর, পাঞ্জাবি, ফতুয়া ও বিছানার চাদর।

সংস্থার সহ-সভাপতি ওয়াহিদা সুলতানা শিউলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক এস.কে. আব্দুল্লাহ আল সাইদ (এএসপি) এবং যুগ্ম সম্পাদক জি. এম. আতিয়ার রহমান (সহকারী অধ্যাপক)।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা খান নাছরুল্লাহ, জি. এম. আবু আব্দুল্লাহ আল হাসান, এস.কে. আব্দুল্লাহ আল শাকিল, মাস্টার শেখ আনিছুর রহমান, প্রধান প্রশিক্ষক মুক্তি নাছরুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ওয়াহিদা সুলতানা শিউলি বলেন, “আপনাদের সহযোগিতায় মহৎপুর কল্যাণ সংস্থা আরও অনেক দূর এগিয়ে যেতে চায়। আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংস্থা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহৎপুর কল্যাণ সংস্থা এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে খাদ্যসহায়তা, দুরারোগ্য ব্যাধিতে আর্থিক সহযোগিতা, ধর্মীয় উৎসবে উপহার ও শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বই, স্কুলব্যাগ ও বাইসাইকেল প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ এর মধ্যে উল্লেখযোগ্য।

এ ছাড়া নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করছে সংস্থাটি। নিজস্ব অর্থায়নে দুটি মসজিদে মক্তবের মাধ্যমে প্রায় ১৩০ থেকে ১৪০ জন নারীকে বিনামূল্যে ধর্মীয় ও আরবি শিক্ষাও দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘স্বপ্নবুনন’ উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজেদের তৈরি পণ্য বাজারে তুলে ধরার সুযোগ পাবেন। এতে তাঁদের দক্ষতার স্বীকৃতির পাশাপাশি আয় ও আত্মনির্ভরশীলতার নতুন সম্ভাবনা তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত, সজিবুল হাসানকে সংবর্ধনা

১

ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আলী আহমদ

২

৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চন্ডিপুরে রফিকুল আল আমিনের গণসংযোগ ও মতবিনিময় সভা

৩

শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

৪

কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায়!

৫

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার 

৬

সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: এলাকাবাসীর তীব্র আন্দোলনে স্কুল ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল।

৭

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, নগদ অর্থ ও খাদ্যসহায়তা পুনর্বাসনে ঢেউটিন দেওয়ার আশ্বাস ইউএনওর

৮

দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

৯

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১০

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

১১

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

১২

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

১৩

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

১৪

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

১৫

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

১৬

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৭

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

১৮

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১৯

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

২০