জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি

স্টাফ রিপোর্টার:শফিকুল ইসলাম শফিক

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনায় দোষীদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। উক্ত প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর।

আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুরের ঘটনায় জামায়াত-শিবির আবারও প্রমাণ করলো তারা স্বাধীনতার বিরোধী, তারা মুক্তিযোদ্ধার পক্ষে না, তারা মুক্তিযোদ্ধার বিরোধী। একজন বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধা দেওয়া মানে ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি। অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন,

“একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া মানে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করা। যে মানুষ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, তার শেষ বিদায়ে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া বলেন,

“আজ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর সাথে যা হয়েছে, তা পুরো মুক্তিযোদ্ধা পরিবারের সাথে হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। মুক্তিযুদ্ধের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে আমরা পিতৃ সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের মহাসচিব শফিকুল ইসলাম বাবু বলেন,

“যে মাটির জন্য বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন, সেই মাটিতেই তাদের দাফন করতে বাধা দেওয়া হচ্ছে — এর চেয়ে বড় লজ্জা আর হতে পারে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী, তার শরীরে একাত্তরের রক্ত প্রবাহিত। তার পিতা নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা। তাই আমরা বিশ্বাস করি, মুক্তিযোদ্ধাদের সম্মান ও অস্তিত্ব রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথভাবে পালন করবেন এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবেন। অবিলম্বে বিচার না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গিবাড়ীতে কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

১

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই হবে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনায়: রিজভী

২

জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি

৩

সুনামগঞ্জে সেপ্টেম্বরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫৫, উদ্ধার ১ লাখ টাকার মাদক

৪

দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল: এমপি নাছির উদ্দীন চৌধুরী

৫

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

৭

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

৮

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

১০

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার

১১

কালিগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠছে বিএনপি কর্মীরা।

১২

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন

১৩

তাহিরপুর-মধ্যনগর সড়কে পাঠাবুকা সেতুর সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ—পরিদর্শনে ইউএনও রিপা মনি দেবী

১৪

যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে রিট প্রত্যাখ্যান, জীবিকা নিয়ে উদ্বিগ্ন শ্রমিকরা

১৫

শিবগঞ্জে আমবাগানে মিলল কফ সিরাপ ও বিদেশি মদের মজুত, উদ্ধার ২১৪ বোতল

১৬

সুনামগঞ্জের শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। 

১৭

বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১৮

মিঠামইনে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে ক্যান্টিন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

পত্নীতলার চক ভবানী গ্রামে জমজমাট বাউল গানের আসর অনুষ্ঠিত

২০