বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা  - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
২৩ অগাস্ট ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

সুনামগঞ্জের হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎২৩ আগষ্ট রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে এই সংবর্ধনা জানান।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম দানুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি: সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, অভিভাবক প্রতিনিধি যুবদল নেতা আজিজুর রহমান ও শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম সিকদার’কে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, পরিকাঠামোগত অগ্রগতি এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নতুন কমিটির কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে সংবর্ধিত অতিথিরা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে ও সার্বিক উন্নয়নে সুচিন্তিত পদক্ষেপে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

‎সসংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহ জাহানের কুরআন তেলাওয়াতশেষে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদ, সাবেক শিক্ষার্থী সারোয়ার হোসেন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক কমিটির সদস্য এসকে শফিকুল ইসলাম , দাতা পরিবারের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মাহবুব মল্লিক, এমএ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এসকে শফিক, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, শিক্ষানুরাগী ও সমাজকর্মী আবুল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া মাস্টার, নবগঠিত এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি আজিজুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০