টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৩ অগাস্ট ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

টাঙ্গুয়ার মোবাইল কোর্ট

রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের দায়ে আটটি ইঞ্জিনচালিত ট্রলারের চালককে মোট ৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে আটটি ইঞ্জিনচালিত ট্রলারের চালককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্য ও বাংলাদেশ আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এদিকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা হাউজবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ সম্পর্কে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন ও বিধিনিষেধ মেনে চলা জরুরি। পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৩

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৪

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৫

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৬

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৭

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৯

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১০

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

২০