সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন

দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবি, উপস্থিত ছিলেন নিহত সাংবাদিকের মা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন দুই শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। এ সময় নিহত সাংবাদিকের মা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কর্মসূচিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র ও প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, পরিচালক (বিচার ও সালিশ) জামাল উদ্দিন খান এবং ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. ইয়াহিয়া আরিফ, কার্যকরী সভাপতি সজীব রাজভর বিপিন, সাধারণ সম্পাদক মো. আমিনূর ইসলাম রাব্বিসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের শিকার না হন, সে জন্য পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে।

মানববন্ধনে বক্তারা আয়োজকদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাঁদের দাবির মধ্যে ছিল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার এবং সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধন শেষে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরীকুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে আয়োজকরা জানান।

কর্মসূচির আয়োজকরা বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার শুধু তাঁর পরিবারের দাবি নয়, এটি সমগ্র সাংবাদিক সমাজের ন্যায়বিচার, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সেপ্টেম্বরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫৫, উদ্ধার ১ লাখ টাকার মাদক

১

দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল: এমপি নাছির উদ্দীন চৌধুরী

২

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

৩

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

৪

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

৫

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

৭

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার

৮

কালিগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠছে বিএনপি কর্মীরা।

৯

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন

১০

তাহিরপুর-মধ্যনগর সড়কে পাঠাবুকা সেতুর সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ—পরিদর্শনে ইউএনও রিপা মনি দেবী

১১

যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে রিট প্রত্যাখ্যান, জীবিকা নিয়ে উদ্বিগ্ন শ্রমিকরা

১২

শিবগঞ্জে আমবাগানে মিলল কফ সিরাপ ও বিদেশি মদের মজুত, উদ্ধার ২১৪ বোতল

১৩

সুনামগঞ্জের শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। 

১৪

বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১৫

মিঠামইনে ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে ক্যান্টিন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

পত্নীতলার চক ভবানী গ্রামে জমজমাট বাউল গানের আসর অনুষ্ঠিত

১৭

চৌডালা-বেলাল বাজারে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

১৮

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে অভিযান, ৪ কেজি গাঁজাসহ ৫৯ বছরের ব্যক্তি আটক

১৯

মুন্সিগঞ্জ পঞ্চসার ইলেকশনে জনগণের ভোটে কে হচ্ছে দায়িত্বপদে চেয়ারম্যান।

২০