উখিয়ায় বিজিবির বড় অভিযান: ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিরা পলাতক  - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
২৭ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় বিজিবির বড় অভিযান: ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিরা পলাতক 

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৮০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ২৬ মে (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ‘কাটাখাল’ নামক স্থানে অবস্থান নেয়।

আনুমানিক দুপুর ১টার দিকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে বিজিবি সদস্যরা দূর থেকে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা কাপড় দিয়ে মোড়ানো তিনটি বড় পোটলা ফেলে পার্শ্ববর্তী কাটাখাল গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাগুলোর ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে। যুবসমাজ ও দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমাদের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, মায়ানমার সীমান্তবর্তী এই রুটে মাদক ও অবৈধ চোরাচালান রোধে উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত এই ধরনের সফল অভিযান পরিচালনা করে আসছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০